বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল আবেদন
2026-02-07 - 11:36
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে (ঢাকা-১১ বাড্ডা) বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা । তিনি জানান, এ সংক্রান্ত বিষয়ে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে। এফএইচ/জেএইচ
Share this post: