TheBangladeshTime

কক্সবাজার-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

2026-03-13 - 03:05

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে কক্সবাজার-৪ আসনের জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান ও অ্যাডভোকেট শুভ স্বত্ব রফিক প্রমুখ। এ আসনে বিএনপির প্রার্থী ও দলের জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। দুজনের ভোটের ব্যবধান ১ হাজার ৫৪৯। এর আগে, নুর আহমদ আনোয়ারী নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার গণনায় জালিয়াতি, পোলিং এজেন্টদের অবৈধ বাধা দেওয়ার অভিযোগ এনে হাইকোর্টে রিট দায়ের করেন। এফএইচ/এমকেআর

Share this post: