TheBangladeshTime

চাঁদপুরে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

2026-02-25 - 05:24

চাঁদপুরে কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তন্মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে। কাজী আল আমিন/এসএনআর/এমএস

Share this post: