TheBangladeshTime

এই ভোট শুধু সরকার বদলাবে না, ১৭ বছরের নীরবতার জবাব দেবে

2026-02-10 - 13:16

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এই ভোট শুধু সরকার বদলাবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত প্রজন্ম আজ প্রথমবার সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, নারীরা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই নির্বাচন তাঁদের জন্য নতুন সূচনা। এমইউ/বিএ

Share this post: