TheBangladeshTime

রেকর্ড দামে পিএসএল ফ্র্যাঞ্চাইজি বিক্রি, বদলে যাচ্ছে দলের নাম

2026-02-10 - 03:26

রেকর্ড দামে বিক্রি হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজি। নিলামে বার্ষিক ২৪৫ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর ২.৪৫ বিলিয়ন) ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারিত হয়, যা লিগের সর্বোচ্চ মূল্যায়ন। ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস। পিএসএলের এগারোতম আসরের নিলামের বাকি মাত্র দুই দিন। সেই নিলামের আগে অনুষ্ঠিত হলো এই নিলাম। প্রথমবারের মতো ড্রাফটের বদলে নিলাম পদ্ধতিতে দলগুলো খেলোয়াড় দলে টানবে। সবশেষ আসর থেকে কোনো খেলোয়াড় ধরে রাখেনি সুলতানস। ফলে পুরো দলই নতুন করে গড়া হবে। মালিকানা পাওয়ার পর ওয়ালি গ্রুপ ঘোষণা দিয়েছেন, ‘মুলতান সুলতানস নামটি বাতিল করে দলের নাম পরিবর্তন করে রাওয়ালপিন্ডি রাখা হবে। এর ফলে রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ড একই সঙ্গে নতুন দল ও তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের হোম ভেন্যু হবে। এতে দক্ষিণ পাঞ্জাব অঞ্চল প্রথমবারের মতো নয় বছরে পিএসএলে কোনো দল হারালো।’ ১৮২ কোটি রুপি থেকে নিলামের দর শুরু হয়েছিল। সিডি ভেঞ্চারস ও পার্টিকল ইগনাইটারকে পেছনে ফেলে ওয়ালি টেকনোলজিস সর্বোচ্চ দর দেয়। নিলাম শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, এই বিক্রি পিএসএলের বাণিজ্যিক ভবিষ্যতের প্রতি আস্থার প্রতিফলন। পিএসএলের এগারোতম আসরে অংশ নেবে আটটি দল। হায়দরাবাদ ও শিওয়ালকোট নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হবে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ আর চলবে ৩ মে পর্যন্ত। আইএন

Share this post: