TheBangladeshTime

অবৈধ সম্পদ অর্জন: আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ

2026-02-05 - 03:36

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের জামিন শুনানি আজ। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৬ জানুয়ারি সিয়ামের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। তবে সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম জামিন আবেদন করেন। আদালত ওই জামিন আবেদনের শুনানির জন্য আজকের জন্য দিন ধার্য করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এমডিএএ/বিএ

Share this post: