TheBangladeshTime

জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন

2026-02-04 - 04:46

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে এ আসনের নির্বাচন স্থগিত হচ্ছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনে আছে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত রাখা হয়। সেই বিষয়টি নিয়ে আরও তথ্য বিশ্লেষণ করে একটি প্রজ্ঞাপন দেওয়া হবে। মো. নাঈম ইসলাম/এমএন/এমএস

Share this post: