TheBangladeshTime

হাড্ডাহাড্ডি লড়াইয়ে লবির কাছে হারলেন গোলাম পরওয়ার

2026-02-12 - 19:26

খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। তিনি ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী আসগার লবির কাছে হেরেছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আলী আসগার লবির প্রাপ্ত মোট ভোট ১ লাখ ৪৭ হাজার ৬৫৮টি। আর জামায়াতের মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। আসনভিত্তিক কেন্দ্রের ফলাফল গণনা শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা। এআরএএন/এএসএ/জেআইএম

Share this post: