TheBangladeshTime

সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি

2026-03-12 - 09:54

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে এ ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি। তবে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল। সংসদে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াকআউট’ বলা হয়। বাংলাদেশের সংসদে বিভিন্ন সময়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা বক্তব্যের প্রতিবাদে বিরোধী দলগুলো ওয়াকআউট করেছে। এমএএইচ/

Share this post: