TheBangladeshTime

প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

2026-03-26 - 04:50

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলেন তারেক রহমান। এদিকে, কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন—তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। কেএইচ/এমকেআর

Share this post: