TheBangladeshTime

শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

2026-02-15 - 13:16

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তার কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে পৌঁছান। এর আগে, গতকাল (শনিবার) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষতের বিষয়ে জানানো হয়। এদিকে, তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ের সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। আরএএস/এএমএ

Share this post: