TheBangladeshTime

প্যারাসোশ্যাল প্রেম এবং অন্যান্য

2026-03-07 - 04:34

প্যারাসোশ্যাল প্রেম দিগন্তে দারুণ লীন—সারিয়্যাল সংসার সাজায় আমাদের পৃথিবী নীরব সরব আকাশ কমেন্ট আর রিয়েক্ট দেখে হাসে আর্টিস্টরা রাশ্মিকা ব্যাকফুটে ফের কাড়ে মন নেহা শর্মা প্যারাসোশ্যাল প্রেমে পুড়ে খাক পুরো প্রজন্ম কত কিছু মুছে গেছে কত কিছু যাবে দূরে উড়ন্ত চিলের ছায়া ঝরে রোদ মুখে রেস বর্তমানে পা রেখে আমরা তাকাই ভবিষ্যতে অতীতের রমে জমে বরফ স্পাইসি গল্পগুলো নিউজফিডে ভাসে ঘ্রাণ হাস্নাহেনা নস্টালজিক রহস্যময় পথে চলে আপডেটেড দুনিয়া পোস্টমর্ডান যুগের দিনগুলোতে প্রেম বিষণ্ন ধূসর আনন্দ ঢেউ বিন্দাস পাবলিক মন নান্দনিক টানাপোড়েন অস্থায়ী নির্বাচন জোট জীবন্ত অন্ধকারে চলার কড়া অ্যাডভেঞ্চার সবকিছু বুঝতে যাওয়াটা বোকামি ভীষণ! **** পোস্টমডার্ন শূন্যতা কোনো উপমার দাসী নয়; ভাঙা এক মেটাফোর সে; পিক্সেল আর কোলাজের জ্যামিতিক অবয়ব; চোখে তার কাজলের ক্লান্তি নেই; আছে হাইপার-লিংকের মতো কিছু অস্থির ইশারা; ক্লিক করলেই ওপেন হয় সহস্র বছরের নীল নির্জনতা। সে কোনো মায়াবী বনলতা নয়—কংক্রিটের এক অরণ্য যেখানে রোমান্টিকতা মানে ডেটা লস আর সিগন্যাল জ্যাম। তার হাসির শব্দে কোনো নূপুর বাজে না, বাজে ভাঙা কাঁচ আর যান্ত্রিক ট্র্যাফিকের সিম্ফনি; সে এক অসম্পূর্ণ টেক্সট, মুছে যায় পড়ার আগেই। শরীরের বাঁকে তার কোনো ধ্রুপদী ছন্দ নেই; আছে ছিটকে পড়া রঙের মতো কিছু এলোমেলো রেখা। সে আয়নায় নিজেকে দেখে না, দেখে ভাঙা ফ্রেমের টুকরোয়—যেখানে সৌন্দর্য মানে কেবল এক বিমূর্ত বিভ্রান্তি। সে আসে না, সে কেবল লুপের মতো ফিরে ফিরে যায়। **** মধুমাস পেরিয়ে প্রেম কুয়াশায় ভেজা আশা ঝরেছে পাতার মতো বুক বাঁধি নতুন স্বপ্নে বসন্ত আগমনে দৃষ্টিজুড়ে মূল্যস্ফীতি শর্ষে ফুল অন্ধকার বাজারে আগুন পকেট পুকুর চৌচির শুকিয়ে প্রতারিত নাগরিক যাপিত জীবনে সারাবছর যেন রমজান মাস এই ধূসর শহরে প্রেম একদিন আসে মাত্র ১৪ ফেব্রুয়ারিতে ঠা ঠা রোদে কোকিলের কুহু কুহু স্বর অ্যান্টিক শোপিস রংবেরঙের ফুলের মধুমাস নস্টালজিক করে গেছে কবে জানে না সে! **** সিস্টেম হ্যাং বদলে যায় তোমার প্রোফাইল পিকচার যেন ঋতু পরিবর্তনের গ্রাফিক্স অথচ আমার ইনবক্সজুড়ে ঝুলে থাকে এক প্রাচীন ডেটাবেসের নীরবতা বিচ্ছেদ এখন আর কোনো ট্র্যাজেডি নয় শুধু একটা ‘আনফলো’ বাটন ভার্চুয়াল দেওয়ালে ধাক্কা খায় আমার টাইপ করে মুছে ফেলা দীর্ঘশ্বাস কংক্রিটের এই অরণ্যে প্রেম মানে এখন এক অস্থায়ী আইপি অ্যাড্রেস ইমোশন ফিল্টার করা থাকে ইমোজির আড়ালে কী লাভ ডিলিট করে ক্যাশ মেমোরি যখন তুমি ফিরে ফিরে আসো একটা পপ-আপ উইন্ডোর মতো সিস্টেমকে বারবার হ্যাং করে দেয়! এসইউ

Share this post: