TheBangladeshTime

দুবাই ফেরত মেয়ের দেওয়া টাকা খরচ করায় ঝগড়া, অভিমানে মায়ের ‘আত্মহত্যা’

2026-03-08 - 07:24

রাজধানীর শ্যামপুর থানাধীন মন্দিরের গলি এলাকার একটি বাসা থেকে মোছা. রুবি আক্তার (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয় মো. সোহেল জানান, রুবি আক্তারের মেয়ে দুবাইয়ে ছিলেন। দুবাই থেকে দেশে ফিরে মায়ের কাছে কিছু টাকা দিয়েছিলেন তিনি। সেই টাকা খরচ করে ফেলেন রুবি। এ নিয়ে মা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে মেয়ের ওপর অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবি। মো. সোহেল আরও জানান, রুবি আক্তার শ্যামপুর মন্দির গলি এলাকার ৪৫/২ নম্বর বাসার রুস্তম আলীর মেয়ে। তার স্বামী বেঁচে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমএমকে

Share this post: