কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
2026-03-04 - 15:24
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদি মারা গেছেন। মোহন লাল (৫৫) নামের এ কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন এবার ‘ঈদ সালামির’ দামও চড়া, হাজারে ৭০০ টাকা পর্যন্ত বাড়তি রাখার অভিযোগ শিক্ষিকাকে হত্যা করে নিজের গলায় ছুরি চালাচ্ছিলেন কর্মচারী ফজলুর কারারক্ষী মো. রুবেল বলেন, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহন লাল। পরে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। মোহন লাল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন, তার বাবার নাম চিন্তা সিং। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন এ বিষয়ে কিছু বলতে পারবো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কাজী আল-আমিন/কেএসআর