সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ
2026-03-04 - 13:54
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শিমরাইল মোড় এলাকার ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়। দেখা গেছে, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এ সময় সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলদারদের সতর্ক করা হয়। তবে অভিযানের অল্প কিছুক্ষণ পর ফের পুনরায় মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান বসানো হয়েছে। দখলদারির কোনো পরিবর্তন আসেনি। এ শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে অবৈধ দোকানপাট বসলে যানজট সৃষ্টি হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। রমজানে সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে উচ্ছেদ অভিযান সমন্বিতভাবে করলে মহাসড়ক দখলমুক্ত রাখা সম্ভব। মো. আকাশ/আরএইচ/এএসএম