TheBangladeshTime

গলা ব্যথা? ঘরেই মিলবে স্বস্তির উপায়

2026-03-25 - 08:11

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে, ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এমন পরিস্থিতিতে গলা ব্যথা দেখা দিলে শুরুতেই কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে আরাম পাওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে এসব উপায় সবসময় স্থায়ী সমাধান নয়,সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মধু মধু প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে সহায়ক। অনেক দেশেই এটি ঘরোয়া ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। গলায় সংক্রমণ হলে শরীর প্রতিক্রিয়া দেখায়, যার ফলে ব্যথা অনুভূত হয়। মধু সেই প্রদাহ কমাতে কিছুটা সাহায্য করতে পারে। এক বছর বা তার বেশি বয়সী মানুষের জন্য এটি সাধারণত নিরাপদ এবং গলা ব্যথা উপশমে কার্যকর ভূমিকা রাখতে পারে। চা গরম চা গলা ব্যথা কমাতে বেশ উপকারী। বিশেষ করে ক্যামোমাইলের মতো কিছু চায়ে প্রদাহ কমানোর গুণ রয়েছে। তবে অনেক সময় চায়ের উষ্ণতাই গলার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক হয়। চায়ের সঙ্গে মধু মিশিয়ে পান করলে উপকার আরও বাড়তে পারে। নিজের পছন্দ অনুযায়ী যেকোনো চা বেছে নেওয়া যেতে পারে। পুদিনা পাতা পুদিনা শুধু স্বাদে নয়, গুণেও সমৃদ্ধ। বিভিন্ন গবেষণার তথ্যমতে, এতে প্রদাহ কমানোর বৈশিষ্ট্য রয়েছে। তবে এটি ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত পুদিনা গ্রহণ কিছু ক্ষেত্রে রক্তচাপে প্রভাব ফেলতে পারে। তাই পুদিনা দিয়ে চা বা পানীয় তৈরি করে খেলে পরিমাণের দিকে নজর রাখা জরুরি। আরও পড়ুন: ঘুম না এলে করুন এই সহজ ব্যায়াম ফুসফুসে নয়, হাড়-মস্তিষ্ক-কিডনিতেও হতে পারে যক্ষ্মা যক্ষ্মা নিয়ে সচেতনতা জরুরি, অবহেলা নয় অন্যান্য ঘরোয়া উপায় অনেকে গলা ব্যথা কমাতে রসুনের কোয়া চিবিয়ে খান। এতে অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে বলে ধারণা করা হয়, যা সংক্রমণ মোকাবিলায় সহায়ক হতে পারে। আবার আদা চিবিয়ে খেলে বা আদা মিশ্রিত পানীয় পান করলেও অনেকেই সাময়িক স্বস্তি পান। গলা ব্যথাকে হালকাভাবে না নিয়ে দ্রুত সেরে ওঠার চেষ্টা করা উচিত। প্রয়োজনে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। তথ্যসূত্র: হেলথ লাইন জেএস/

Share this post: