স্বাস্থ্য শিক্ষা বিভাগেরও দায়িত্ব পেলেন কামরুজ্জামান চৌধুরী
2026-03-09 - 05:34
স্বাস্থ্য সেবা বিভাগে সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবেরও দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কামরুজ্জামান চৌধুরী গত ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিতে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব নিয়োগ পান। বিএনপি সরকার গঠনের পর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। আরএমএম/জেএইচ
Share this post: