TheBangladeshTime

এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

2026-02-08 - 09:46

উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ান হিরো আলম। নির্বাচন নিয়ে এরপর আর প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই নীরবতা ভেঙে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছেন হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। পোস্টে হিরো আলম লেখেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী।’ তবে ওই পোস্টে কোনো প্রার্থীর নাম উল্লেখ করেননি তিনি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয় নেটিজেনদের মধ্যে। পোস্টের মন্তব্য ঘরে অনেকে নাম প্রকাশের দাবি জানান। একজন মন্তব্য করেন, ‘নামটা প্রকাশ করলে আরও খুশি হতাম। নাম প্রকাশ করলে ডার্বি পুরস্কার দিবো।’ আরেকজন লেখেন, ‘নাম বললে এক প্যাকেট ডার্বি গিফট তোমার জন্য আলম ভাই।’ হিরো আলমের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি। আরও পড়ুন একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা যে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষার এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন। পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। সেই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে। এমআই/এলআইএ

Share this post: