TheBangladeshTime

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

2026-03-26 - 07:20

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গুগল সার্চ ইঞ্জিন তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের পতাকা যুক্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে এই বিশেষ আয়োজন করেছে গুগল। ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে। ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে’। হোমপেজে প্রবেশ করলেই নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা যাচ্ছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা আছে। এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা হচ্ছে। আরও পড়ুন হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে চ্যাট ২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ দিবস ও উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মানে গুগল এই ধরনের ডুডল প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে পূর্ণাঙ্গতা পায়। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। আজ দেশটির ৫৫তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এসইউ

Share this post: