TheBangladeshTime

সিরাজগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

2026-02-19 - 01:13

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় এরশাদ আলী (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া উধুনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরশাদ আলী একই উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উধুনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এরশাদ আলী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। অবশেষে বিশেষ অভিযানে তাকে আইনের আওতায় আনা হয়েছে। উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, এরশাদ আলীর বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে। কিন্তু তিনি পলাতক থাকায় এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আজ এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এদিকে, রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যুবলীগ নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে। এম এ মালেক/এমআরএম

Share this post: