TheBangladeshTime

ঢামেকের বিশ্রামাগারের পেছনে পড়ে ছিল নারীর মরদেহ

2026-03-01 - 08:14

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিশ্রামাগারের পেছন থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কাজী আল আমিন/এমএমকে

Share this post: