হান্নান মাসউদ ১২ কেন্দ্রে তিন হাজার ভোটে এগিয়ে
2026-02-12 - 16:36
নোয়াখালী-৬ আসনে ১২ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ ৩ হাজার ভোটে এগিয়ে আছেন। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১২ কেন্দ্রে আবদুল হান্নান মাসউদ পেয়েছেন ৯ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬ হাজার ২৩৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৬০০ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ আসনে মোট ১০৫ কেন্দ্রের মধ্যে ১২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো। এখানে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএন