TheBangladeshTime

‘জুনের মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র’

2026-02-07 - 09:46

যুক্তরাষ্ট্র জুনের মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করতে চায় এবং আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন মন্তব্য করেছেন। খবর এএফপির। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে, ইউক্রেন ও রাশিয়ার আলোচক দল এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মিয়ামিতে মিলিত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বলেছে যে, তারা জুনের মধ্যে সবকিছু করতে চায়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কিয়েভ যদি সম্পৃক্ত না থাকে, তাহলে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি মেনে নেবে না। তিনি বলেন, আমাদের ছাড়া আমাদের সম্পর্কে পক্ষগুলোর মধ্যে এমন সম্ভাব্য চুক্তিও ইউক্রেন সমর্থন করবে না। টিটিএন

Share this post: