TheBangladeshTime

তানজিদ শুভ্রর কবিতা: বসন্ত তুমি

2026-02-13 - 05:17

বসন্ত তুমি— কোকিলের কণ্ঠে বেজে ওঠা ব্যাকুল আবাহন, ভোরের আলোয় পাখির কলরবে ঘুম ভাঙা মন। ​বসন্ত তুমি— হৃদয়ের তটে জেগে ওঠা আদিম ভালোবাসা, রক্তে মিশে থাকা আমার মায়ের ভাষা। ​বসন্ত তুমি— ঝরা পাতার উৎসবে প্রিয়তমার হাত ছুঁয়ে হাঁটা, গোধূলির রঙে দুটি ছায়ার মিলেমিশে থাকা। ​বসন্ত তুমি— গোলাপি ঠোঁটের কোণে সেই পরিচিত তিল, প্রিয়তমার হাসিতে খুঁজে পাওয়া অনাবিল মিল। ​বসন্ত তুমি— নবীন কবির খাতার প্রথম কবিতা, সুপ্ত প্রতিভার জেগে ওঠা সবটুকু সজীবতা। ​বসন্ত তুমি— বাসন্তী নূপুরে বেজে ওঠা চেনা সুর, ক্লান্ত দুপুরেও পথিকের চোখে প্রশান্তির রোদ্দুর। এসইউ

Share this post: