TheBangladeshTime

আবারও কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন মালাইকা?

2026-03-26 - 16:00

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বিষয়। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের দুবছর পার হয়ে গেলেও মালাইকা এখনো একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গেও নাম জড়িয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা স্পষ্ট করেছেন, এই সব গুঞ্জন তার কাছে রসিকতা হিসেবেই আসে। তিনি বলেন, “এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।” এমনকি এসব নিয়ে তার ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসি করতে দেখা যায় তাকে। মলাইকা আরও জানিয়েছেন, তিনি একাকী মা হলেও তার জীবনে যা কিছু ঘটছে, সব নিয়েই খুশি। বিয়ের জন্য সক্রিয়ভাবে কেউ খুঁজছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে আমি খুশি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ, কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার। বরং আমি নিজেকে নিজেই তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।” আরও পড়ুন: ঘন লম্বা চুলে ধরা দিলেন টাক মাথার ‘দ্য রক’ চার বছর পর ফিরছেন বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় গায়িকা মলাইকা অরোরা এই মন্তব্যের মাধ্যমে আবারও প্রমাণ করলেন, একাকী মা হলেও নিজের জীবন ও খুশি নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। ব্যক্তিগত জীবন নিয়ে চলা গুঞ্জন ও কৌতূহলকে তিনি হালকাভাবে নিয়েই এগোচ্ছেন, আর নিজের মতো করে জীবন উপভোগ করছেন। এমএমএফ

Share this post: