TheBangladeshTime

এসি-ফ্যান একসঙ্গে চালানো ভালো নাকি খারাপ?

2026-03-29 - 05:20

গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে আরামদায়ক পরিবেশ তৈরির জন্য অনেকেই এসি চালান। আবার কেউ কেউ এসির পাশাপাশি ফ্যানও চালিয়ে রাখেন। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে এসি চলার সময় ফ্যান চালানো কি ঠিক? এতে কি বিদ্যুৎ বিল বাড়ে, নাকি উল্টো কমে? বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে ব্যবহার করলে এসি ও ফ্যান একসঙ্গে চালানো বরং বেশ উপকারী হতে পারে। বাতাস দ্রুত ছড়িয়ে পড়ে এসি মূলত ঘরের বাতাস ঠান্ডা করে। কিন্তু ঠান্ডা বাতাস সব সময় ঘরের প্রতিটি কোণে সমানভাবে পৌঁছাতে পারে না। এই ক্ষেত্রে ফ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্যান ঘরের বাতাসকে ঘুরিয়ে দেয়, ফলে এসির ঠান্ডা বাতাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং আরামও বেশি অনুভূত হয়। বিদ্যুৎ সাশ্রয়েও সাহায্য করে অনেকের ধারণা, এসির সঙ্গে ফ্যান চালালে বিদ্যুৎ বিল বেড়ে যায়। বাস্তবে বিষয়টি সব সময় এমন নয়। কারণ ফ্যান চালালে ঘর দ্রুত ঠান্ডা হয়। ফলে এসির তাপমাত্রা কিছুটা বেশি (যেমন ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস) রেখে চালানো যায়। এতে এসির কম্প্রেসর কম কাজ করে এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম হতে পারে। ঘরের তাপমাত্রা সমান থাকে এসি চালালে অনেক সময় দেখা যায় ঘরের নিচের অংশ ঠান্ডা হলেও উপরের অংশ তুলনামূলক গরম থাকে। ফ্যান চালালে বাতাসের চলাচল বাড়ে এবং ঘরের তাপমাত্রা তুলনামূলকভাবে সমান থাকে। এতে ঘুম বা বিশ্রামের সময় আরও আরাম পাওয়া যায়। আর্দ্রতা কমাতে সহায়তা বাংলাদেশের আবহাওয়ায় আর্দ্রতা বেশি থাকে। এসি ঘরের আর্দ্রতা কিছুটা কমালেও ফ্যান চালালে বাতাস চলাচল বাড়ে এবং ঘর আরও আরামদায়ক লাগে। বিশেষ করে বর্ষাকাল বা আর্দ্র আবহাওয়ায় এটি বেশ কার্যকর। কখন ফ্যান চালানো ঠিক নয় সব সময় যে ফ্যান চালাতে হবে, তা নয়। ছোট ঘরে বা যেখানে এসির ক্ষমতা বেশি, সেখানে ফ্যান চালানোর প্রয়োজন নাও হতে পারে। এছাড়া যদি ঘর ইতোমধ্যে ঠান্ডা হয়ে যায় এবং বাতাসের প্রবাহ যথেষ্ট থাকে, তাহলে ফ্যান বন্ধ রাখলেও সমস্যা নেই। বিশেষজ্ঞরা কিছু সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দেন। যেমন- এসির তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসে রাখা। ফ্যান মাঝারি গতিতে চালানো, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা, নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা। আরও পড়ুন বাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবে গরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি কেএসকে

Share this post: