TheBangladeshTime

সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না: মামুনুল হক

2026-02-02 - 15:46

দেশের মানুষ রাজনীতির দুই ভূত লুটপাট ও দুর্নীতি, পেশিশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুরের পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন। মামুনুল হক বলেন, ‌‘আমরা এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট দেশের মানুষকে বার্তা দিতে এসেছি। দেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে। এবার দেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দুর্নীতি আর সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না।’ তিনি বলেন, ‘আগামীতে এদেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। যারা সন্ত্রাস আর কালোটাকা নির্ভর, পেশিশক্তি নির্ভর, গুণ্ডামির রাজনীতি করতে চায়, ক্ষমতার মসনদ দখল করতে চায়, মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ। এদেশে শরিফ ওসমান হাদিদের দেশ।’ বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

Share this post: