ইরানের ১০টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের
2026-03-11 - 02:14
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার বাহিনী ইরানের ১০টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন যে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন বসালে ইরানকে ‘নজিরবিহীন পরিণতির’ মুখোমুখি হতে হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, আমরা ১০টি মাইন স্থাপনকারী নৌযান ও জাহাজকে আঘাত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। সামনে আরও এমন পদক্ষেপ নেওয়া হবে। পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে। তাদের দাবি, ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করার দৃশ্য রয়েছে। সূত্র: আল-জাজিরা এসএএইচ
Share this post: