তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী
2026-02-13 - 10:56
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর তাদের মধ্যে এই কথা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে মোদী বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। নির্বাচনে জয়ের জন্য মোদী তারেক রহমানকে অভিনন্দনও জানিয়েছেন। দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে মোদী ভারতের পক্ষ থেকে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: রয়টার্স এমএসএম
Share this post: