TheBangladeshTime

উত্তরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৮

2026-02-28 - 00:33

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলনে- মো. সাইদুর ইসলাম (৪০), মো. সোবহান (৩৫), মো. মানিক মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আলআমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮) । উত্তরা পূর্ব থানা পুলিশের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কেআর/এনএইচআর

Share this post: