বিকেলে সমসাময়িক বিষয়ে কথা বলবেন উপদেষ্টা আসিফ নজরুল
2026-02-15 - 06:06
প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বিকেলে প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সাড়ে ৪টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বলেন, প্রেস ব্রিফিংয়ে আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত থাকবেন। এমইউ/এমআরএম
Share this post: