কবিতা: ভাষা শহীদদের প্রতি
2026-02-21 - 05:43
বায়ান্নর সেই রক্তভেজা ফেব্রুয়ারির প্রভাত, বাংলার বুকে উঠেছিলো বজ্রবিদ্রোহের ডাক। রাষ্ট্রভাষার অধিকার চেয়ে দৃপ্ত কণ্ঠস্বর, গুলির মুখে দাঁড়িয়ে ছিল তরুণ অমর বীর। রফিক, সালাম, বরকত সাথে জব্বারেরই নাম, রক্তধারায় লিখে গেলো বাংলারই অবিরাম। মায়ের ভাষার মর্যাদাতে দিল যে প্রাণ দান, ইতিহাসে জ্বলছে তারা অম্লান দীপশিখান। রক্তে রাঙা পথের ধুলা আজও কথা কয় “ভাষার তরে জীবন দেওয়া ব্যর্থ কভু নয়।” শহীদ তোমায় সালাম জানাই গভীর শ্রদ্ধাভরে, বাংলা বাঁচে তোমার ত্যাগে যুগে যুগে ঘরে। কেএসকে
Share this post: