TheBangladeshTime

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ডেসকোর ৩ কর্মীর

2026-03-15 - 18:24

রাজধানীর খিলক্ষেত খাঁ পাড়া এলাকায় বিদ্যুতের তার নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মী বলে জানা গেছে। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুতের তারের কাজ করার সময় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের মধ্যে তিনজন মারা যান। ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল হক বলেন, ওই জায়গায় ডেসকোর আউটসোর্সিং কোম্পানির কর্মীরা ভেকু দিয়ে কাজ করছিল, ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিল। এসময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে ওই তিনজন মারা যায়। নিহতদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। টিটি/কেএইচকে

Share this post: