মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন
2026-02-17 - 10:26
মন্ত্রী হিসেবে ২৫ জন নিয়েছেন শপথ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়। বিকেল চারটার পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে ২৫জন মন্ত্রী হিসেবে শপথ নেন। এসইউজে/এমএএইচ/
Share this post: