নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
2026-02-08 - 12:26
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিতবিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, শেরপুর-৩ আসন ছাড়া দেশের ২৯৯টি সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিতবিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ইসি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমওএস/এমএএইচ/
Share this post: