TheBangladeshTime

৩৭ হাজার ভোটে জয়ী বিএনপির আখতারুজ্জামান

2026-02-12 - 18:56

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী মো. আখতারুজ্জামন মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৩৭ হাজার ৬৬১ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি দুই উপজেলার ১২৬টি কেন্দ্র মিলে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসক হলরুম কাঞ্চনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়াকে বিজয়ী ঘোষণা করেন। এএমএইচএম/এএসএ/জেআইএম

Share this post: