TheBangladeshTime

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

2026-02-14 - 16:06

রাজশাহী মহানগরীতে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তইমুর উদ্দিন। তিনি আটার মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে ও তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফাকে রামেক হাসপাতলে আনা হলে তাকে আমার মৃত অবস্থায় পাই। তবে গুলি নাকি ছুরিকাঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠিয়েছি। মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম আজাদ, একজনকে গুলি করা হয়েছে বলে শুনেছি। কী কারণে হামলা হয়েছে সেটি এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে এখন তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাখাওয়াত হোসেন/এমএন/এএসএম

Share this post: