TheBangladeshTime

একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম

2026-03-28 - 04:51

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ জনের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। নিহত সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। শনিবার (২৮ মার্চ) সকালে মরদেহগুলো গ্রামে এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে গত শুক্রবার ( ২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে— তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নীরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন। নিহতদের পরিচয় নিশ্চিত করছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও নিজপাড়া গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন। তিনি বলেন, নিহতরা সবাই হতদরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। আনোয়ার আল শামীম/কেএইচকে/এএসএম

Share this post: