TheBangladeshTime

হবিগঞ্জ সীমান্তে ২৪ ভারতীয় গরু জব্দ

2026-03-22 - 12:21

হবিগঞ্জে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবি এসব গরু জব্দ করে। রোববার (২২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি জাতীয় উদ‍্যানের গহীন বন ও গুইবিল নামক স্থানে অভিযান চালায়। এ সময় ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। জব্দকৃত ভারতীয় গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম

Share this post: