গ্যালারিতে ‘নেইমার নেইমার’ রবে খুশি নন আনচেলত্তি
2026-03-27 - 08:41
প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার আগে তুমুল জল্পনা চলছিল নেইমারকে রাখা হবে কিনা এ নিয়ে। শেষ পর্যন্ত নেইমারকে ছাড়াই মাঠে নেমেছে ব্রাজিল। ১০ জনের ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল হেরেছে ২-১ ব্যবধানে। তবে সেলেসাও সমর্থকরা ঠিকই মিস করেছেন নেইমারকে। গ্যালারিকে থেকে প্রতিমুহূর্তে আওয়াজ তুলেছেন নেইমারের জন্য। ৬৫ হাজারের বেশি দর্শকের মাঠে ব্রাজিল সমর্থকরা ‘নেইমার, নেইমার’ বলে চিৎকার করেছেন। যা পছন্দ হয়নি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির। জাতীয় দলের ভেতরে থাকা খেলোয়াড়দের নিয়েই মাতামাতি করা উচিত বলে মন্তব্য করেছেন ইতালিয়ান এই কোচ। তিনি বলেছেন, ‘এখন আমাদের শুধু যারা দলে আছেন এবং খেলছেন তাদের নিয়েই কথা বলা উচিত।’ সময়টা মোটেই ভালো যাচ্ছে না ব্রাজিলের। নতুন কোচের অধীনেও ভালো ফলাফল ধরা দিচ্ছে না। সবশেষ ৪ ম্যাচে জয় একটিতে। সবশেষ হারটা ফ্রান্সের বিপক্ষে। এরপরও কোচ কার্লো আনচেলত্তি আংশিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ম্যাচ হারলেও পেয়েছেন খুঁজে পেয়েছেন কিছু ইতিবাচক দিক। সেই কারণেই মূলত আনচেলত্তির এই সন্তুষ্টি। তিনি বলেন, ‘হারলে কেউ খুশি থাকে না। তাই বলতে পারেন, এই ফলাফলে আমি অর্ধেক সন্তুষ্ট। এখনো অনেক পথ বাকি, তবে ইতিবাচক কারণও আছে।’ দলের নতুনরা যে পারফরম্যান্স দেখিয়েছে সেটি নিয়েই এই সন্তুষ্টি জন্ম আনচেলত্তির। ব্রাজিল কোচ বলেন, ‘ইগর থিয়াগো ও দানিলো ভালো খেলেছে, গাব্রিয়েল সারা ও ইবানেজও নিজেদের ভূমিকা পালন করেছে। এখন বিশ্বকাপের চূড়ান্ত দল বাছাই করা আমার জন্য বেশ কঠিন হয়ে যাবে।’ চলতি বছর ভিনিসিয়ুস ও রাফিনহা মোট ৩০ গোলে অবদান রেখেছেন। কিন্তু ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিতে একেবারেই যেন ছায়া হয়ে রইলেন তিনি। তাদেরও সেভাবে ত্রুটি দেখছেন না তিনি, ‘আমার চোখে কোনো ত্রুটি নেই। রাফিনহা ভালো খেলেছে। ভিনিসিয়ুস প্রতিপক্ষের জন্য সবসময় বিপজ্জনক। গোল না করলেও সে যেকোনো সময় গোল করতে পারে।’ আগামী ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের আগে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। আইএন