TheBangladeshTime

কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা, লোকলজ্জার ভয়ে বিষপান

2026-03-09 - 11:44

বাগেরহাটের কচুয়ায় এক কিশোরীকে (১৫) শ্লীলতাহানিচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যাচেষ্টা করেছে ওই কিশোরী। সোমবার (৯ মার্চ) সকালে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রোববার (৮ মার্চ) সকালে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকারবিল এলাকার মহসিন সরদারের ছেলে রোহান সরদার (২০) ওই কিশোরীকে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে সোমবার সকালে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রোহান সরদার আত্মগোপনে রয়েছেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। নাহিদ ফরাজী/এসআর/এমএস

Share this post: