TheBangladeshTime

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের জরুরি ৫ নির্দেশনা

2026-03-28 - 13:50

রোজা-ঈদের টানা ছুটি শেষে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার (২৯ মার্চ)। দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর গত ২৫ মার্চ সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে যেসব নির্দেশনা • ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। • প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে আরও পড়ুন ৩৮ দিন পর রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষায় বদলের হাওয়া, ‘চমকে ভরা’ ১৮০ দিনের পরিকল্পনা শনিবারও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় • প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। • শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে। • শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে। এএএইচ/ইএ

Share this post: