রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলা বাবা-ছেলের
2026-03-18 - 09:22
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাওসার (২৬) ও তার ছেলে রেদোয়ান (৫)। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি ইউনিয়নের শলুয়া গ্রামে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, রাজশাহী থেকে নাটোর দিকে যাচ্ছিল ডাম্প ট্রাক। আর বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। সাখাওয়াত হোসেন/কেএইচকে/এএসএম
Share this post: