TheBangladeshTime

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

2026-02-17 - 10:06

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং এসডিজিবিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোরশেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এমইউ/একিউএফ

Share this post: