TheBangladeshTime

ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় ২৫ মার্চের টিকিট মিলছে আজ

2026-03-15 - 02:23

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার(১৫ মার্চ) ঈদের ফিরতি যাত্রার ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে। এছাড়া, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে। এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। এনএস/এএমএ

Share this post: