TheBangladeshTime

হানিফ উদ্দিন তরংগের কবিতা: প্রেমহীন

2026-03-11 - 07:45

০১ পঁচিশ বছরে পঞ্চাশবার জোড়া লাগা সংসার আর কত! সন্দেহ, অবিশ্বাস আর অশ্রদ্ধায় কাটে দিন বাড়ে শুধু ক্ষত, বাড়ে শুধু ঋণ, সময় হয়েছে যে যার হিসাব বুঝে নেওয়ার প্রেমহীনতায় কাটুক বাকি দিন। ০২ সবারই একটা আলাদা ঘর থাকে ঘরে থাকে প্রেম থাকে ভালোবাসা সন্ধ্যেবেলা পাখিরাও ভালোবাসার খোঁজে ঘরে ফেরে। ভালোবাসাহীন ঘরে আমার ফেরা হয় না। এসইউ

Share this post: