TheBangladeshTime

মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠাবে ইতালি

2026-03-05 - 08:44

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠাবে ইতালি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান যে হামলা চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (৫ মার্চ) মেলোনি বলেন, ইতালি উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে। রেডিও আরটিএল ১০২.৫-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোতে সহায়তা পাঠাতে চায়। আমরা স্পষ্টভাবে প্রতিরক্ষার কথা বলছি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সহায়তার কথা। তিনি আরও বলেন, শুধু তারা আমাদের বন্ধুপ্রতিম দেশ বলেই নয় বরং ওই অঞ্চলে হাজার হাজার ইতালীয় নাগরিক রয়েছেন। সেখানে আমাদের প্রায় দুই হাজার সৈন্যও রয়েছে, যাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মেলোনি আরও বলেন, এছাড়া উপসাগরীয় অঞ্চল সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: এএফপি এসএএইচ

Share this post: