TheBangladeshTime

বেশি ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

2026-03-24 - 13:51

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীপ্রতি ৫০০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে পৌর সদরের পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানাগেছে, নির্ধারিত ভাড়া ৫০০ টাকার চেয়ে প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক কাউন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোল্ডেন লাইন কাউন্টারে নিয়মবহির্ভূতভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল। বিশেষ করে ঈদের আগে-পরে এবং সাধারণ সময়েও এমন অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে। যাত্রীরা প্রতিবাদ করলেও অনেক সময় বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে টিকিট কাটতে হয়। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনকে বি নয়ন/আরএইচ/এমএস

Share this post: