মেহজাবীন-পূজাদের নিয়ে ঝলমলে এক আনন্দমেলা সাজিয়েছে বিটিভি
2026-03-15 - 12:34
ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবারও নির্মিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায়। এই বছরের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করছেন জনপ্রিয় দুই তারকা মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হচ্ছে তারকাদের নৃত্য পরিবেশনা। এতে অংশগ্রহণ করছেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ। নাচের তালে মাতাবেন রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও ফোক গানে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে। এবার আয়োজনে সংগীত পরিবেশনা করবেন জনপ্রিয় শিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় থাকবে আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। মনির খান ও কনকচাঁপা দর্শকদের হাসাতে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি অনুষ্ঠানটি আরো সমৃদ্ধ হবে যন্ত্রসংগীত, বিশেষ জিঙ্গেল এবং নাটিকা পরিবেশনার মাধ্যমে। পূজা চেরীকে নাচতে দেখা যাবে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে নাচ, গান, কমেডি ও নানা আয়োজনে সাজানো এই বিশেষ ‘আনন্দমেলা’ দর্শকদের জন্য হয়ে উঠবে বাড়তি বিনোদনের উৎস, এমনটাই আশা করেছেন আয়োজকরা। এলআইএ