নেত্রকোনায় ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
2026-01-26 - 09:55
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মোহনগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে রোববার (২৫ জানুয়ারি) রাত ৮ টায় এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় মোহনগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ জুনায়েদ আহমেদসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যরা হলেন উপজেলার প্রচার সম্পাদক হাফেজ ঈসমাইল, ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের সভাপতি হাফেজ উসমান গণি, উপজেলা সদস্য পলাশ মিয়া, মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ শিবলী, আনোয়ার হোসেন, সুলতান মিয়া,আবুল কাশেম, রবিউল ইসলাম, তামজিদ হোসেন, মোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, শিব্বির তালুকদার, তুহিন মিয়া, মো. আব্দুল্লাহ, আওলাদ হোসেন প্রমুখ। যোগদান করা নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন এবং নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমির এটি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান প্রমুখ। এইচ এম কামাল/এসআর/এমএস